সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম ইমন হোসেন (২)। সে ওই গ্রামের রায়হান মিয়ার ছেলে।
মৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘরে খেলা করছিল শিশু ইমন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



