পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর উদ্যোগে ৯ম বারের মতো ইদ পুনর্মিলন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে আজ দুপুর ১২ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
পুসাবের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ আমিন নিয়াজের তত্ত্বাবধানে পরিচালিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বিভিন্ন আয়োজনের মধ্যে সাবেক বর্তমান সদস্যদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠান; ২০২০-২১ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা; এ বছর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা; বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন; জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন; পুসাবের বার্ষিক প্রকাশনা সায়রের ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন এবং পুসাবের ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তা পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। হাওরাঞ্চলের কোনও শিক্ষার্থী যাতে এর প্রভাবে ঝরে না পরে সে ব্যাপারে সরকার সচেষ্ট।’
অন্যান্যদের মধ্যে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বম্ভরপুর শাখার সভাপতি বেনজির আহমেদ মানিক, বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের শিক্ষক মশিউর রহমান, পুসাবের সাবেক সভাপতি জাহিদুল হক, পুসাবের সাবেক সহসভাপতি ও দুদকের সহকারী পরিচালক সৌরভ দেবনাথ, পুসাবের সাবেক কোষাধ্যক্ষ ও সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হারুন-অর-রশিদ এবং পুসাবের সাবেক সদস্য ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) আল আমিন ভূঁইয়া। বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং পুসাবের কর্মকান্ডের প্রশংসা করেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুসাবের সাবেক সাধারণ সম্পাদক আরাফ আহমদ, সাবেক সাধারন সম্পাদক, সাবেক সভাপতি শহিদুল্লাহ কায়সার ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাসুম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাবিপ্রবি শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল আমিন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাবি শিক্ষার্থী মুনিয়া আক্তার।
উল্লেখ্য, উপজেলার শিক্ষার মানোন্নয়নের ব্রত নিয়ে ২০১৪ সালের ৩০ জুলাই আত্মপ্রকাশ করে পুসাব। উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



