পবিত্র ঈদুল আজহায় সারাদেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কোরবানিকৃত গবাদিপশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩ টি। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া ও উট ছিল।
উল্লেখ্য, ঈদের আগে মন্ত্রণালয় জানায়, এবার কোরবানির জন্য এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত করা হয়েছে। আর প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



