সিলেটসহ সারাদেশে জুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন চলছে।ঈদের জামাত শেষে গরু-ছাগল জবাই, মাংস বিলি আর রান্না-খাওয়ায় উৎসবের আমেজে ঈদুল আজহা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
তবে এবার অনেকেই কোরবানি দিতে পারছেন না বলে জানা গেছে। গত বছর যারা দিয়েছিলেন এ বছর বন্যায় ক্ষয় ক্ষতি পুষিয়ে উঠতে না পারায় দিতে পারছেন না।
এদিকে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
ভোরে ঘুম ভেঙে পশুকে কোরবানি করার জন্য গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে। এছাড়া নিজেরাও গোসল করে জামা কাপড় পরিধান করে এবং আঁতর সুগন্ধি মেখে নামাজ আদায়ের জন্য মসজিদের ছুটে যান।
ঈদগাহ ইমাম এ সময় খুতবা পাঠ করেন।বয়ানে মহামারি করোনাভাইরাস ও চলমান বন্যা থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
নামাজ আদায় শেষে মুসল্লিরা কুরবানির পশু জবাইয়ের ব্যস্ত হয়ে পড়েন। আগের বারের তুলনায় নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য কম দেখা গেছে।
এদিকে,কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের ওপর জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



