দেশের উত্তরাঞ্চলের বন্যায় প্লাবিত কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দ্বীপচর গ্রামের ৪০টি পরিবারের মধ্যে ঈদ-উল-আযহার খাবার এবং চাল-ডালসহ ঈদের বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সংগঠন শাবিপ্রবি বন্ধুসভা।
সংগঠনটির এই ঈদ উপহার বিতরণে সহযোগী হিসাবে ছিলেন শাবিপ্রবিতে অধ্যায়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যরা।
গতকাল শুক্রবার (৮ জুলাই) দুপুরে দ্বীপচর গ্রামে এসব ঈদ উপহার বিতরণ করে শাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুরাদ, জাহিদ ইসলাম, শাহাজাহান, রফিকুল, সুজন মোল্লা প্রমুখ।
এছাড়াও বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণে শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাকিব শাহরিয়ার ও সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



