সিলেট-৩ আসনে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে জামানত খোয়ালেন বিএনপির বহিস্কৃত প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।
সদ্য সমাপ্ত (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনে এ দুই প্রার্থী ভোটের ফলাফলে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি। যে কারণে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের দু’জনেরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে এমনটি জানা গেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার নিয়ে গঠিত ২৩১ সংসদীয় আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন।
ঘোষিত ভোটের ফলাফলে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৫৯১টি। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) মার্কায় ৫ হাজার ১৩৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জামানত রক্ষায় প্রার্থীদের ১৫ হাজার ৭৩ ভোট পেতে হবে। সে হিসেবে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ৫ হাজার ১৩৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ৬৪০ ভোট পেয়েছেন। যে কারণে বিধি অনুযায়ী তাদের জামানত হারাবেন।
গত শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট-৩ আসনের ১৪৯ কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



