সাংবাদিক সৈয়দ বাপ্পীর পিতা আম্বরখানা-সালুটিকর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ জুবের আলী আর নেই।
সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩৫ মিনিটের সময় সিলেট নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে ছেলে সৈয়দ বাপ্পী এ তথ্য নিশ্চিত করে বলেন, তাঁর পিতা বেশ কিছুদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভোগছিলেন।গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তার পিতাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ আজ সোমবার বাদ আসর নগরের খাসদবীর মাদানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্তানে দাফন করা হবে।
শোক: এদিকে. সাংবাদিক সৈয়দ বাপ্পীর পিতার মৃত্যুতে নতুন সিলেট পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন সম্পাদক এস.এম নাসির উদ্দিন ও উপ সম্পাদক দেওয়ান জাকির হোসেন। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



