সিলেট নগরে সিলেট সিটি কপোরেশন এর ২৭ টি ওয়ার্ডে ৪ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে এনআরবি ব্যাংক।
ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) সিলেট সিটি মেয়র আরিফুল হকের কাছে এসব ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের সিলেট রিজনাল প্রধান প্রশান্ত কুমার সিং ও সিলেট লালদিগীরপাড় শাখার প্রধান পীযুষ কুমার সরকার এবং সিটি কপোরেশনের সকল কাউন্সিলবন্দ।
এসময় এএনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) বলেন, ব্যাংক সেবার পাশাপাশি আর্তমানবতার সেবায় দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এনআরবি ব্যাংক। আজীবন এনআরবি ব্যাংক মানুষের দূর্দিনে-সুদিনে পাশে থাকবে।
সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, ভয়াবহ বন্যায় বিপযস্ত সিলেট নগরী। আগামী বন্যা মোকাবিলায় কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, এনআরবি ব্যাংক মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। তাদের এ মানবিকতা মানুষ মনে রাখবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



