বন্যার্তদের পাশে দাঁড়ালো ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স। এসোসিয়েশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ জুলাই) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্লাব কার্যালয়ে উপজেলার বন্যা উপদ্রুত এলাকার ২৪০টি পরিবারের মধ্যে এই টাকা তুলে দেন।
বিতরনী পর্বে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মো. বদরুল আমীন, সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী, আর.কে দাস চয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, সহযোগী সদস্য জুলহাস আহমদ, আসিফ ইকবাল ইরন, সামি হায়দার প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



