সিলেট কেন্দ্রীয় কারাগারের (পুরাতন জেল) সীমানা প্রাচীর (ওয়াল) তুলে বেহুদা টাকা খরচ করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, একদম ফালতুভাবে সরকারের টাকাটা খরচ করা হবে, যাতে ওয়াল দিলে কিছু টাকা কামাই করা যাবে, এর জন্য ‘ডিআইজি প্রিজন’ পেছনে লেগে আছে। এটা কোনো কাজে আসবে না।
শুক্রবার (০৮ জুলাই) বিকেলে সিলেটের ধোপাদিঘীর পাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডিআইজি প্রিজন দাবি করেছেন, পুরাত কারাগারের দেয়ালের পেছনে আরেকটি দেয়াল তুলতেই হবে। এর জন্য টাকাও যোগাড় করেছেন। উনি (ডিআইজি প্রিজন) বোধহয় এমন একটা ভাব দেখিয়েছেন, আরেকটি ওয়াল না হলে উনার কয়েদি চলে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ওয়াল করার অনুমোদন দিয়েছেন, তারা হয়তো খেয়াল করেননি। বর্তমান জেলা প্রশাসক উপস্থিত আছেন, আগের জেলা প্রশাসকও জায়গাটি খালি রাখতে বলেছিলেন। এজন্য খালি রাখা হয়েছে।
তিনি বলেন, দুটোই সরকারের জায়গা। মেয়র ও জেলা প্রশাসক বলেছেন, তারপরও সে (ডিআইজি প্রিজন) কি আক্কেলে টাকা সংগ্রহ করেছে? তাও অনেক টাকা, ৭০ লাখ! একেবারে পানিতে ঢালবে, চুরি করবে, চুরি করার জন্য টাকাটা এনেছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো, তিনি একজন ভাল মানুষ, বুঝেনও ভাল, তাই মেয়রকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতে যাবেন, তখন জায়গাটির ছবি নিয়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখালেই তিনি এই প্রকল্প সাথে সাথে বাতিল করবেন বলে আশাবাদি।
ড. মোমেন বলেন, জানতে পারলাম, স্ট্রিট লাইটগুলো খুলে ফেলা হয়েছে। উনার অপছন্দ হলে কর্তৃপক্ষকে জানাতে পারতেন। এরকম জোর খাটানো উচিত হয়নি। এটাতো মগের মুল্লুক না। এখানে আইন আছে, দুটোই সরকারের জায়গা। সুতরাং এই ধরণের আচরণ ঠিক না। এটা জনগণের জন্য উন্মোক্ত করে দেওয়া হোক।
গত ৫ জুলাই ওয়াকওয়েতে ল্যাম্পপোস্ট বসানো নিয়ে কারাকর্তৃপক্ষ ও সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে যায়।
সিসিকের অভিযোগ, কারা সদস্যরা পুরাতন কারাকার সংলগ্ন ধোপাদিঘী ওয়াওয়ের ল্যাম্পপোস্টটি ভেঙে দেয়, খুঁটি তুলে নেওয়ার চেষ্টা করে। আর কারা কর্তৃপক্ষ বলছে, জায়গাটি তাদের নিজেদের। ওখানে দেয়াল নির্মাণ করা হবে। উদ্ভুত পরিস্থিতি পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হলে শুক্রবার সিলেটে এসে ওয়াকওয় পরিদর্শন করেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



