সুনামগঞ্জের পুলিশের এক উপ-পরিদর্শকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার দিরাই থানার এসআই আমির হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের হাছননগর এলাকায় এসআইর বাসায় ঘটনা ঘটে।
নিহত সানজানা রিক্তা জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সোলেমানপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রতিবেশী জানায়, জেলা শহরের হাছননগর এলাকায় এসআই আমির হোসেনের বাসায় বৃহস্পতিবার সকালে দরজা বন্ধ থাকায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে রিক্তার লাশ উদ্ধার করে। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভোর রাতে রিক্তা বেডরুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।
সদর মডেল থানার এসআই ওমর ফারুক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এসআই আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়।
ওসি ইখতিয়ার বলেন, মরদেহ উদ্ধারের সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। আমাদের ধারণা, তিনি থানায় ছিলেন। তবে তদন্তের পর সব বলতে পারব। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে হতে পারে বলে ধারণা করছেন পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, আমি আত্মহত্যার ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোনো কিছু নিয়ে সমস্যা ছিল। সে জন্য এ ঘটনা ঘটতে পারে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



