নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে দেশ থিয়েটারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সিলেটে কর্মরত সুবিধাবঞ্চিত নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদ উপহার দিয়েছে দেশ থিয়েটার, সিলেট। এসময় প্রায় দেঁড়শ নাট্যকর্মীদের উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেল নগরীর কবি নজরুল একাডেমিতে এই উপহার বিতরণ করা হয়।
দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক ও দক্ষ সংগঠক সিলেটে নাট্যঙ্গণের পরিচিত মুখ কামাল আহমদ দুর্জয়ের সঞ্চালনায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব অরুণ কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন বর্তমান সময়ের সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী বিরহী কালা মিয়া, দৈনিক ঢাকার ঢাক পত্রিকায় সিলেট ব্যুরো চীফ ও সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেটের নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
এসময় উপস্থিত ছিলেন, নাট্য কর্মী লাহিন, ফাহাদ আহমদ, জাকারিয়া, রিয়া প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



