সিলেটে ১৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এবং আশরাফুল ওয়াহিদ দুলালের সহযোগিতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ জুলাই) বিকালে ঝর্ণারপার বায়তুননুর জামে মসজিদের সামনে শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের অসহায় নিম্নবিত্ত মানুষের জন্য করে যাচ্ছে। সমাজের মানুষের জীবন মান উন্নয়নই আমাদের লক্ষ্য।সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কর্মীরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে যেকোন দূর্যোগ মূহুর্তে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি তিনি ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করার জন্য আশরাফুল ওয়াহিদ দুলালকে ধন্যবাদ জানান।
বিতরণকালে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন,সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট জেলা যুবলীগ নেতা হাসান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল মুকিত, মহানগর যুবলীগের অন্যতম নেতা চৌধুরী মঈনুল হক ইলিয়াছি দিনার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলকাস মিয়া, অলিউর রহমান অলি, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন বাছিত, মহানগর ছাত্রলীগ নেতা বিশাল দে উৎস, দ্বিপায়ন দেব দিপ, ফারিব খান জেমু, রুম্মান রশীদ,ফারহান হোসেন কামিল সহ ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



