মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ইদুল আযহা উপলক্ষে পৌরসভার ৪২টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুুুরে পৌরসভা প্রাঙ্গনে এ ভাতা প্রধান করা হয়।
পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং মো. সাইফুল ইসলামের পরিচালনায় ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ওসি (তদন্ত)আব্দুর রাজ্জাক, থানা জামে মসজিদের ইমাম মাও: আলাউদ্দিন, উপজেলা জামে মসজিদের খতিব মাও: এনাম উদ্দিন প্রমূখ।
বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, বখতিয়ার খাঁন, রফিকুল ইসলাম রুহেল, আহাদুর রহমান বুলু।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, কমলগঞ্জ পৌরসভার র্কমর্কতা ও র্কমচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



