সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাটে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলকার মিয়া ওরফে আলকাছ পীর (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলকাছ পীর লামা দলইকান্দি গ্রামের মৃত আবু বক্করের ছেলে
স্থানীয়রা জানান, বাড়ির পাশের সরকারি মালিকানা একটি খাল মসজিদ থেকে নিলামে রাখেন আলকাছ পীর। এদিন বিকেলে পানি সেচ দিয়ে সেখানে মাছ ধরতে গেলে একই গ্রামের ফয়জুল হকের ছেলে নাঈম ও তার চাচাতো ভাই রেজাউল বাধা দেন। কাটাকাটির একপর্যায়ে নাঈম রাস্তার বেড়া থেকে একটি বাঁশের খুটি নিয়ে আলকাছ পীরের মাথায় আঘাত করেন। নাঈমের চাচাতো ভাই রেজাউল দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আলকাছকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জের ধরে নাঈম ও রেজাউল মিলে আলকাছকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিওমেক মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



