হবিগঞ্জের বানিয়াচংয়ে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৪৮৬৩) ও ব্যাটরিচালিত টমটমের সংঘর্ষে পায়েল মিয়া (২০) নামে টমটম চালক নিহত হয়েছে।
পায়েল আজমিরিগঞ্জ পৌরসভার নগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
আজ বুধবার (৬ জুলাই) সকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পায়েল মিয়া আজমিরিগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে হবিগঞ্জ যাওয়ার সময় বানিয়াচং উপজেলার রত্না এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের সাথে টমটমটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পায়েল মিয়া গুরুতর আহত হয়।
তৎক্ষনাৎ স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



