হবিগঞ্জে চুনারুঘাটে একদিনে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ও রাত ১১ টায় পৃথক পৃথক এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার মদিরকোনা গ্রাম থেকে গৃহবধূ দিলারা (২৮) ও কেউন্দা এলাকা থেকে খোকন মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেন বলেন, মিরাশি ইউনিয়নের রাকি এলাকা থেকে ওমান প্রবাসী কাউসার মিয়ার স্ত্রী দিলারার খাতুনের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পিত্রালয়ের লোকজনের অভিযোগ তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে পুলিশ।
এদিকে, উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা এলাকায় ধানী জমি থেকে খোকন মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কেউন্দা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
ওসি আলী আশরাফ বলেন, খোকন মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে রোগাক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। তবে খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



