বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যন তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার অাব্দুল মাজিদ তাহেরের পক্ষে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের দিরাই শাল্লার বিভিন্ন ইউনিয়নের দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে বন্যা দুর্গত এলাকা দিরাই শাল্লার বিভিন্ন ইউনিয়নের বাজারে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরনে বিএনপির নেতারা বলেন পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় সুনামগঞ্জে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি কমতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবে। আমরা দুর্গতদের পাশে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অামরা বন্যা শুরু থেকেই ত্রাণ বিতরণ করে আসছি এবং আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
বানবাসী মানুষের বসতবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কষ্ট দূর করার জন্য আমাদের এই সহযোগিতার হাত বাড়ানো।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



