সিলেট কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ এলাকা থেকে মধ্য বয়সী এক পুরুষ নিখোঁজ হয়েছেন। গত (৩ জুলাই) রবিবার তিনি নিখোঁজ হন। মোঃ ফরিদ মিয়া (৩৫) নামের ওই পুরুষ সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর গ্রামের রাহাত উল্লার পুত্র। তিনি স্বামীকে নিয়ে বর্তমানে নগরীর কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকায় বাসা নং-১৭৯, আনসার মঞ্জিল রোড নং-২ কানিশাইল বসবাস করে আসছিলেন।
নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তার স্ত্রী সোনারা বেগম (৩ জুলাই) রবিবার কোতোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, আমার স্বামী গত (৩ জুলাই) রবিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় বন্যার্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করার উদ্দেশ্যে আমার বাড়াটিয়া বাসা থেকে বাহির হয়ে যান। পরবর্তীতে রাত হয়ে যায় আমার স্বামী ফিরে আসায় আমার তাঁর ব্যবহ্নত মোবাইল নম্বর-০১৭৭৮-৪৭৭০৮৮ এই নাম্বারে একাধিক বার ফোন করিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় পরবর্তীতে তার মামা মোঃ আব্দুল হামিদের সাথে যোগাযোগ করিলে তিনি জানান আমার স্বামী এবং তিনি কেতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ সিটি মার্কেটের পিছনে প্রিন্টের দোকানে অবস্থানকালী সময় অনুমান বিকাল ৫টা ৩০ মিনিটে আমাদের বর্তমান ঠিকানার বাসার মালিকের দাড়িয়াপাড়া যাবে বলে চলিয়া যান। পরবর্তীতে আর ফিরে আসে না। আমি সম্ভাব্য সকল স্থান সহ আমাদের আত্বীয়স্বজনের বাসায় খোঁজাখুজি করিলে এখন পর্যন্ত আমার স্বামী মোঃ ফরিদ মিয়া কোন সন্ধান পাওয়া যায়নি।
ফরিদ মিয়া গায়ে খয়ারী রংয়ের শার্ট ও জিন্স প্যান্ট পরা ছিল। চুলের বর্ণ কালো ও গায়ের রং ফর্সা ছিল। তিনি সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন। লম্বা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।
তিনি তাঁর স্বামী মোঃ ফরিদ মিয়াকে কোনো জায়গায় সন্ধান পেলে ০১৩০১-৯৫৪৫৯৬ উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



