ঢাকা-সিলেট মহাসড়ককের ওসমানীনগর উপজেলা এলাকায় ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুর পৌণে একটার দিকে উপজেলার বেগমপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
প্রাথমিকভাবে পুলিশ নিহত ও আহতের পরিচয় সনাক্ত করতে পারে নি। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে বলে জানান ওসি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



