হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে আব্দুল মান্নান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোবাবর (৩ জুলাই) বিকেলে চুনারুঘাট থানা থেকে এ তথ্য জানা গেছে।
আব্দুল মান্নান উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শনিবার দিনগত রাত ১টার দিকে আব্দুল মান্নান চুনারুঘাট বাজার থেকে শিমুলতলা গ্রামে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর ৪/৫ জন যুবক তাকে কুপিয়ে জখম করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠান। আব্দুল মান্নানের মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



