সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের জানিহারচর গ্রামের হাওরে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের মানিক মিয়া (২৮) ও মিয়াশা মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে বাড়ির পাশে হাওরে মাছ ধরছিলেন দুই জেলে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



