মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিখোঁজের পরদিন আব্বাস আলীর (৮২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৩ জুলাই) সন্ধ্যার উপজেলার দক্ষিণ ভাগের পেনাগুল গ্রামে বন্যার পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল বারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (০২ জুলাই) বিকেলে বন্যার পানি ডিঙিয়ে ভাতিজার বাড়িতে ভাত খেতে যাচ্ছিলেন। কিন্তু রাস্তা হারিয়ে হঠাৎ তিনি গভীর পানিতে ডুবে নিখোঁজ ছিলেন।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, নিহত বৃদ্ধ আব্বাস আলীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অনুমতি পাওয়ায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



