সিলেট-তামাবিল সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহির মৃত্যু হয়েছে।রোববার(৩জুলাই) বিকেল ৩টার দিকে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট সদর উপজেলার পীরেরবাজার হাতুয়া গ্রামের ফিরোজ মহরির ছেলে আজিম উদ্দিন (১৯) এবং পাশ্ববর্তী আটগ্রাম খেওয়া এলাকার আব্দুল আহাদের ছেলে জসিম উদ্দিন (১৬)।
দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলের দিকে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আজিম উদ্দিন। গুরুতর অবস্থায় অপর দু’জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আরেকজন হাসপাতালে মারা গেছেন।
থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। তাদের সঙ্গীয় আরেকজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



