সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের ওসমানীতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত যান দুটিকে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



