মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে নৌকা ডুবে নিখোঁজের ১৩ ঘণ্টা পর আব্দুল আজিজ কয়েছ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ কয়েছ গাজিটেকা গ্রামের মৃত বলাই মিয়ার ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় তার লাশ পানিতে ভেসে উঠে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সুড়িকান্দি ছালিয়া এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে গেলে কয়েছের নৌকা ডুবে যায়। এতে তিনি পানিতে নিখোঁজ হন।
খবর পেয়ে রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও রাত হওয়ায় উদ্ধার অভিযান চালাতে পারেনি। সকালে লাশ ভাসতে দেখা যায়।
বড়লেখা ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, সন্ধ্যায় মাছ ধরতে নেমে হঠাৎ নৌকা ডুবে যায়। তারা দুই ভাইয়ের একজন সাঁতরে পারে উঠতে পেরেছিলেন। কিন্তু ছালেক তলিয়ে যান। খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছি। রাত অনেক হওয়ায় উদ্ধার তৎপরতা চালানো যায়নি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



