হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মাজারের পুকুর থেকে মানুষের একটি দেহবিহীন মাথা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ঐতিহ্যবাহী দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহঃ) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহঃ) মাজারের গজার মাছের পুকুরে পুরুষের দেহবিহীন একটি মাথা পানিতে ভেসে ওঠে।
স্থানীয় লোকজন খবর দিলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহবিহীন মাথাটি উদ্ধার করে। মাথাটি দেখার জন্য এলাকার শত শত মানুষ পুকুরপাড়ে ভিড় জমায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথা উদ্ধার করা হয়েছে। গত শনিবার মাথাবিহীন একটি লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে ওই লাশের মাথা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



