হবিগঞ্জের চুনারুঘাটে নাতির লাঠির আঘাতে নুরবানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের দক্ষিণ রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নুরবানু ওই গ্রামের মৃত জলফু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় নুরবানুর নাতি মো. শরীফ মিয়া (১৭) কাঁঠাল খাওয়া নিয়ে তার ছোট বোনকে মারধর করে। ওই সময় বাধা দেওয়ায় শরীফ মিয়া তার নানির মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার এসএম সুলতান খান জানান, ঘাতক শরীফ মিয়া একই ইউনিয়নের সরকারগাঁও গ্রামের সাদেক মিয়ার ছেলে। কয়েক বছর আগে সাদেক মিয়া তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান। এরপর থেকেই শরীফ ও তার ছোট বোন তাদের মাকে নিয়ে নানির বাড়িতেই থাকে। শরীফ পেশায় একজন রাজমিস্ত্রি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



