তালেবানের হাতে কাবুলের পতনের পর দেশ ছেড়ে যাচ্ছেন অনেক আফগান। কাবুল বিমানবন্দরে জনস্রোত দেখা গেছে। সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষ গাদাগাদি ঠেলাঠেলি করে প্লেনে ওঠার চেষ্টা করছেন। তাদের মধ্যে নারী ও শিশুদেরও দেখা গেছে।
রাজধানী কাবুলের পরিস্থিতি টুইট করে জানাচ্ছেন জাওয়াদ সুখানওয়ার নামে সে দেশের এক সাংবাদিক। সোমবার তার টুইটে কাবুলের ছবি ধরা পড়েছে। তিনি লিখেছেন, ‘কাবুলের আরো একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র!’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, রাজধানী কাবুল ‘পতনের’ মুখে দেখে, দেশ থেকে পালিয়ে তাজিকিস্তানে চলে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আর সেখানে গিয়ে তিনি তালেবানকেই বিজয়ী ঘোষণা করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



