চুরির অভিযোগে আটক শাহআলম (২৯) নামে এক আসামি থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় চুনারুঘাট থানা থেকে দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) মনির হোসেন ও উপপরিদর্শক (এসআই) আশিকুরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আল মুরাদ। তিনি সাংবাদিকদের জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়িত্ব অবহেলার কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে থানা রোডে একটি কফি হাউসে চুরির ঘটনা ঘটে। পরদিন সিসিটিভি ফুটেজ দেখে শাহআলম নামের একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া যায় পুলিশ। এর কিছুক্ষণ পরই আটককৃত চোর পালিয়ে গেলে এ নিয়ে চুনারুঘাটে পুলিশের দায়িত্ব পালনের গাফিলতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে পালিয়ে যাওয়া চোরকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



