২০২১-২২ অর্থ বছরে কর অঞ্চল সিলেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ কোটি টাকা। বছরান্তে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, ২০২১-২২ অর্থ বছরে ৮০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৩৭ কোটি টাকা কর আদায় করা হয়। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ের হার ১০৫ শতাংশ।
অথচ, এরআগে ২০২০-২১ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭২৫ কোটির বিপরীতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ৬৮৭ দশমিক ৭৪ কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে সিলেট কর অঞ্চলের রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২১ দশমিক ৭০ শতাংশ। এতে করে সম্মানিত করদাতা ও অংশীজনদের গুরুত্বপূর্ণ ভূমিকায় কৃতজ্ঞতা জানান কর কমিশনার।
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর ও প্রশাসন) মো. আবু সাঈদ বলেন, করোনা মহামারি উত্তর এবং পর পর দু’টি বন্যা স্বত্বেও সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের নিরলস পরিশ্রমের কারণে সিলেট কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



