সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফের পিতা ওই প্রতিষ্ঠানের সাবেক সচিব মো. মুহিবুর রহমান আর নেই।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৯ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহি রেখে গেছেন।
মুহিবুর রহমানের জানাযার নামাজ শনিবার বাদ এশা সিলেট শাহজালাল দরগাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দরগাহ মাজার কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
এদিকে, সিটি করপোরেশনের সাবেক সচিব মুহিবুর রহমানের মৃত্যুর খবর শোনে মরহুমের বাসায় যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের অনেকে। তারা মরহুমের পরিবারকে শান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সিসিক মেয়রের শোক: সিলেট সিটি করপোরেশনের হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ-এর পিতা এবং সিসিকের প্রাক্তন সচিব মো. মুহিবুর রহমানের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



