সুনামগঞ্জের জগন্নাথপুরে আশ্রয় কেন্দ্রের তৃতীয় তলা বাড়ির ছাদ থেকে পড়ে জবিরুল ইসলাম নামে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর গ্রামের উকিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বন্যায় নিজের বাড়িঘর তলিয়ে যাওয়ায় জগন্নাথপুর গ্রামের এক প্রবাসীর তৃতীয় তলা বাড়িতে আশ্রয় নেন উকিল মিয়ার পরিবার। এর মধ্যে বুধবার সকালে তৃতীয় তলা ছাদ থেকে নিচে পড়ে যায় জবিরুল ইসলাম।
এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমার্জেন্সি বিভাগের ডা. মোবারক হোসেন রনি তা নিশ্চিত করেছেন।
তবে স্থানীয় পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক জানান, ছাদে চেয়ারে বসেছিল জবিরুল। চেয়ারের একটি পায়া না থাকায় সে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



