সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদে মাগরিবের আজান দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শামছুন নূর (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুন) সন্ধ্যায় মাগরিব আজান দিতে গিয়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর সোনাইনগর জামে মসজিদে এঘটনা ঘটে।
নিহত শামছুন নূর দোহালিয়া ইউনিয়নের জীবনপুর সোনাইনগর গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে।
স্থানীয় দোহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জীবনপুর সোনাইনগর গ্রামের শামছুন নূর পেশায় একজন জেলে। তিনি স্থানীয় জীবন পীর সোনাইনগর জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নাম পড়েন এবং ইমাম-মোয়াজ্জেম না থাকলে তিনি আজান দেন। চলতি মাস ধরে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দেয়ায় ইমাম-মোয়াজ্জেম মসজিদে আসতে না পারায় তিনি প্রতিদিন মসজিদে আজান দিতেন।
এরই ধারাবাহিকতায় আজকে সন্ধায় মাগরিবের আজান দিতে গিয়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ দিয়ে মাইকের বোম হাতে নিয়ে আজান শুরু করেই আর শেষ করতে পারেননি, তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মসজিদে ভিতরে পরে মারা যান।
পরে এলাকাবাসী গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। পরে নিহতের স্বজনদেরকে খবর দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছে দেন।
নিহতের ছেলে মো.নাজমুলক হক জানান, আমার বাবা জীবনপুর সোনাইনগর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইমাম মোয়াজ্জেম না থাকলে আজান দিতেন। বন্যার জন্য মসজিদে ইমাম মোয়াজ্জেম না আসায় সন্ধায় মাগরিবের আজান দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



