করোনায় কমে এলো আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৫২ জন।
গতকাল শুক্রবারের সিলেট বিভাগে ১৬ জনের মৃত্যু ও ৭৫৮ জন আক্রান্ত হন। সে তুলনায় মৃত্যু চার ভাগের এক ও আক্রান্ত নেমে এসেছে অর্ধেকে।
বুধবার (৭জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ জনই সিলেট জেলার বাসিন্দা।
এছাড়া করোনা আক্রান্ত ৩৫২ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৮২ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৯৯ ও মৌলভীবাজারে ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৭৮১ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৮৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ৬২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৭১ জন। পক্ষান্তরে বিভাগে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৮৭ জন।
তবে বিভাগে হাসপাতালে করোনা রোগি ও উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়েছে। বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৪৯৮ জন।এর মধ্যে সিলেট জেলায় ৩৬২ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ২৮ জন।
এছাড়া বিভাগের চার জেলার আরো ২৯৪ জন রোগি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ২১৯ জনে। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৫৯ জন। উপস্বর্গ নিয়ে ১২৫ জন এবং আইসিইউতে রয়েছেন ১০ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



