উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সংগঠন বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বাফসা)।
প্রথম দিন ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে সিলেটের বড় কাপন, শিবের বাজার, সিলেট সদরের আশ্রয় কেন্দ্র ও আশেপাশের এলাকায় সর্বমোট ৪০টি পরিবারের ২০০ সদস্যের হাতে রান্না করা খাবার, সুপেয় পানি এবং খাবার স্যালাইন তুলে দেওয়া হয়।
দ্বিতীয় দিন ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে মদন হাওরের পার্শ্ববর্তী গ্রামসমুহ গর্দনা,কাঞ্জর ও আমরপুর, দরবস্ত, জৈন্তাপুরের আশ্রয় কেন্দ্র ও আশেপাশের এলাকায় সর্বমোট ১৫০ টি পরিবারের হাতে খেজুর, চাল, ডাল, পিঁয়াজ, তেল, আলু, পানি, সাবান, স্যালাইন তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
এতে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বাফসার ট্রেজারার ফাহমিদা সুলতানা। আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সহকারী অধ্যাপক মোঃ সাইফুজ্জামান ভূঁইয়া এবং বাফসার অন্যান্য সদস্যগণ ও সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



