শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন কর্তৃক আয়োজিত “বন্যার্তদের হাহাকার সাহায্য প্রার্থনায় KIN” কর্মসূচির আওতায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন সুনামগঞ্জের শাল্লা উপজেলার রাহুলতলা,রাহুলতলা আশ্রয়কেন্দ্র, হিন্দুপাড়া, মির্জাপুর,নীজগাও, শরিফপুর স্কুল, শরিফপুর, শরিফপুর আশ্রয়কেন্দ্র ওও বলুপ্পুরসহ নিকটবর্তী গ্রামগুলোর প্রায় ৫০০ পরিবারকে শুকনো খাবার এর সাথে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে চাল, লবণ, আলু, পেঁয়াজ, ডাল, সাবান, তেল, স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, চিড়া, গুড়, মিনারেল ওয়াটারসজ শিশুদের জন্য গুড়ো দুধ ও জুস দেওয়া হয়। পাশাপাশি এলাকাগুলোর ১০০ জন নারীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
এবিষয়ে কিনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “যেকোনো দুর্যোগের মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কিন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে। বিগত বছরগুলোর মতো এই দুর্যোগ মোকাবেলায় “বন্যার্তদের হাহাকার, সাহায্য প্রার্থনায় KIN” কর্মসূচির আয়োজন করেছে কিন। সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের অসংখ্য বন্যাবাসি আশ্রয়হীন পরিবারের কাছে শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ইত্যাদি পৌঁছে দেয়ার জন্য সকলের সাহায্যের প্রয়োজন৷ তাই এই সংকটের সময়ে সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসবেন। আপনারা চাইলেই তাদের মুখে দুইবেলা খাবার জুটবে, তাদের পুনর্বাসন সম্ভব হবে।”
আপনাদের অনুদান পাঠানোর ঠিকানা-বিকাশ : 01854613206 ( পার্সোনাল)
01705249471 ( পার্সোনাল)
রকেটঃ 01788373545 (পার্সোনাল)
নগদঃ 01729344878 (পার্সোনাল)
DBBL (A/C) :
Shoaibur Rahman Faiyaz
A/C No: 105 157 0016547
105-Motijheel Foreign Exchange Branch, Dhaka
Routing no: 090274309
যেকোনো প্রয়োজনে-
01975467878
01688196999
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



