বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন, শোকাবহ ১৫ আগস্ট ও জানিপপ-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে ড. কলিমউল্লাহ বলেন, ৬৯-এর আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ক্রিড়াঙ্গনে তাঁর অবদান অপরিসীম। তরুণ প্রজন্মের আদর্শ হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে পেরেছেন। এ মাসটি শোকের মাস হলেও আজকের দিনটি শেখ কামালের জন্মদিন হিসেবে জাতির কাছে অবিসস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও সভাপতি তাঁর বক্তব্যে জানিপপ-এর বর্তমান ও সাবেক কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য, বিভাগীয় সমন্বয়কারী, ন্যাশনাল ভলেনটিয়ার এবং শুভাকাঙ্খিদের অত্র প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জানিপপ গত দুই যুগের বেশি সময় ধরে দেশে এবং বিদেশে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জানিপপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ সবাইকে জানিপপ-এর সম্পৃক্ত থাকার জন্য শুভেচ্ছা জানান।
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ার ড. তানভীর ফিত্তীণ আবীর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভলেনটিয়ার ও সাংবাদিক আব্দুল্লাহ আল তোফায়েল, ন্যাশনাল ভলেনটিয়ার ও সাবেক প্রোগ্রাম ম্যানেজার মো. কামাল উদ্দিন, ন্যাশনাল ভলেনটিয়ার যথাক্রমে মো. জামিলুর রহমান মাখন, শাহেনশাহ মিয়া, ইফ্ফাত আরা বাঁধন, মোঃ শরিফুল ইসলাম ভূঞা, মো. এহতেরামুল হক, মোহাম্মদ হাবিবুর রহমান এবং ফয়সাল আহমেদ বাবলু।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনব্যাপী ভার্চুয়াল আলোচনা সভার ৭ম দিনে জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ারগণ বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও শেখ কামালের জন্মদিনে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গণে তাঁর অবদানের কথা উল্লেখ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



