হবিগঞ্জের মাধবপুরে চুলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার ভোরে মনতলা ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল আক্তার উপজেলার দেওগাঁও আজিজিয়া মাদ্রাসার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের মৃত কাছন আলীর ছেলে মো. হানিফ মিয়া (৩৪) ও তেলিয়াপাড়া চা বাগানের স্বদেশ পালের ছেলে রাজন পাল (২২)।
এসময় তাদের কাছে পিকআপ বোঝাই ৮ বস্তায় মোট ১৯৭ কেজি ভারতীয় চুল জব্দ করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের পিকআপও মালামালসহ মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



