সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইমরান আহমদ বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২-এ “কার্যনির্বাহী সদস্য” পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
(২৬ জুন) “কার্যনির্বাহী সদস্য” পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় ইমরান আহমদ এর প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



