জালালাবাদ এসোসিয়েশন ইতালি শাখার উদ্যোগে সিলেটে বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৭ জুন) সোমবার সকালে নগরীর কুমারপাড়াস্থ সিসিক মেয়রের কার্যালয়ের সামনে ও শাহপরান ছড়ারপাড় এলাকায় বন্যার্তদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও জালালবাদ এসোসিয়েশন, ইতালি শাখার আজীবন সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, জালালাবাদ এসোসিয়েশন, ইতালি শাখা সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে জালালাবাদ এসোসিয়েশন, ইতালি শাখার মতো সমাজের বিত্তবাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী মাহবুবুর রহমান চৌধুরী বাবু, বিশিষ্ট সমাজসেবী সিহাব খান, রুবেল আহমদ, পুরি সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



