শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘Workshop on Scientific Papar Writting’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকালে আইকিউএসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণাকে মৌলিক ও বিশ্বমানের করতে বাংলাদেশে প্রথমবারের মত এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও গবেষকের ‘টর্নেটইন সফটওয়্যার'(প্লেজারিজম চেকার) ব্যবহার করার বাধ্যবাধকতা করা হয়েছে। আমরা ইতোমধ্যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় ভালো করছি, যার ফলাফল স্বরুপ এ বছর ৭০০ গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে। গবেষণা বাজেট ইতোমধ্যে ৮ কোটি টাকায় উন্নীত করা হয়েছে । এখন শুধু প্রয়োজন গবেষণা মান বজায় রাখা। এ সময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খানের সভাপতিত্বে রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসাইন।
অনুষ্ঠান সমন্বয় করেন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল এবং সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



