সিলেট হঠাৎ করেই বাড়ছে করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট শনাক্তের ৯ দশমিক ২৩ শতাংশ।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর আগে ২০ জুন সিলেট বিভাগে কোভিড রোগী শনাক্তের হার ছিল ২ দশমিক ০৮ শতাংশ, সেদিন ১ জন রোগী শনাক্ত হয়েছিল।
গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ৪ জন সিলেট জেলার বাসিন্দা। আর গত ছয় দিনে শনাক্তদের মধ্যে কেবল ৪ জন সিলেট জেলার বাইরে বিভিন্ন জেলা-উপজেলার। মহামারীর শুরু থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত ৬৬ হাজার ৯৪৭ জনের কোভিড ধরা পড়েছে, যাদের ৩৬ হাজার ৩২ জনই সিলেট জেলার বাসিন্দা।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯১৭ জন সিলেট জেলার এবং ৩১৯ জন বিভিন্ন জেলা-উপজেলার।
নতুনসিলেট২৪ডটকম /এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



