আমেরিকাস্থ ‘শেড ফাউন্ডেশন’ এর উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৫ জুন) ভোর সকাল হতে দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে উপকরন গুলো ছিলো, চাল, ডাল, আলু ও সয়াবিন তৈল।
ভোর সকালে আমেরিকাস্থ ‘শেড ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের কাউকান্দি গ্রামের প্রয়াত মো. আসকর আলীর আমেরিকান প্রবাসী ৩য় পুত্র মো. আবুল হোসেন লিটন এর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকশত পরিবারের মাঝে নিজ গ্রামের বাড়ি থেকে ত্রাণ বিতরণ করেন তার বড় ভাই মো. শামছুল হক ও ছোট ভাই মো.তৌফিক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামছুল আলম, সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, ফকরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. করিম আলী, সাংবাদিক রাহাদ হাসান মুন্না, আ.লীগ নেতা ইয়াজুল হক বাচ্ছু, আশরাফুল আলম প্রমুখ।
‘শেড ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল হোসেন লিটন বলেন, দেশের বাহিরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর আহাজারি দেখে আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, আমি আমার এলাকার মানুষজনের পাশে দাঁড়াবো, তাই তাদের জন্য আমি আমার ‘শেড ফাউন্ডেশন এর পক্ষ থেকে এসব ত্রাণ সমাগ্রী দিয়েছি, শেড ফাউন্ডেশন শুধু একদিনের জন্য নয় এটি সব সময় মানুষের পাশে কাজ করবে।
তিনি আরো বলেন, শেড ফাউন্ডেশন একটা নন প্রফিট অরগানাইজেশন, এটি বিভিন্ন স্কুল, কলেজে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের নিয়েও কাজ করবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



