পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন
উল্লেখ্য, এর আগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য শুক্রবার (২৪ জুন) বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতেও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



