বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েকদিন ধরে সিলেট অঞ্চলের পানিবন্দি মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস্ ক্লাব।
গত বুধবার (২২ জুন) সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে ছুটে যায় ইয়ামাহা রাইডারস্ ক্লাবের একটি দল।
ওই দিন ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত একটি দল ঢাকা থেকে এই কর্মসূচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পরের দিন বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় দুই হাজার মানুষের নিকট রান্না করা খাবার, শুকনো খাবার ও জরুরি ঔষধ বিতরণ করে ক্লাবের সদস্যরা।
একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি মেডিকেল টিমও ছিল এই কর্মসূচিতে। এতে সার্বিক সহযোগিতা করে এসিআই মটরস্।
ইয়ামাহা রাইডারস্ ক্লাব হলো বাইকারদেরকে নিয়ে গঠিত একটি কমিউনিটি। এরই মধ্যে দেশের বিভিন্ন দুর্যোগে এই ক্লাব স্বতঃস্ফুর্তভাবে মানবতার সেবায় অংশ নিয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



