হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বরাক নদী দিয়ে বন্যার পানিতে ভেসে এসেছে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ। আজ শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি নবীগঞ্জ থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে বরাক নদীর মৌলভীবাজার অংশ থেকে মরদেহ ভেসে এসেছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ডালিম আহমেদ বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



