সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার আশ্রয় কেন্দ্র, ঘোড়ামারা, ছয়দাগ ও আলীনগর গ্রামে বন্যার্ত মানুষের মাঝে ২ শত প্যাকেট শুকনা খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সহ-সভাপতি লুবানা ইয়াছমিন, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, তাছমিন আক্তার, রাহিলা জেরিন, সাবেক পরিচালক সামসুন নাহার, সদস্য সালসাবিলা কান্তা, নিলুফার ইয়াছমিন নীলা, সাহেবের বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, সাবেক সাধারণ সম্পাদক উছতার আলী, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, সহ-প্রচার সম্পাদক মো. মাছুম আহমদ, কার্যনির্বাহী সদস্য জাবের হোসেন সামন, সদস্য আব্দুল কাদির, জামিল আহমদ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



