কাতারের আল সেলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার স্থানীয় সময় রাত ৯টায় আল সেলিয়ার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, গত বুধবার সেলিয়ার প্রধান সড়কে একটি মালবাহী গাড়ীর চাকা ছিটকে এসে অপরদিকে থাকা দুই বাংলাদেশিসহ একজন ভারতীয় নাগরিককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এছাড়াও গাড়িতে থাকা আরও দুইজনকে আহত অবস্থায় হাসাপাতালে নেওয়া হয়েছে।
নিহত বাংলাদেশিরা হলেন, নান্টু ভৌমিক(৪৫) ও শাহ জালাল (৩৫)। নান্টু ভৌমিকের বাড়ী নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পেশকার হাট চরকাঁকড়া গ্রামে এবং শাহ জালালের বাড়ী লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার দালাল বাজার। তারা দুজনে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রবাসী বাংলাদেশিদের নিহতের খবর নিশ্চিত করে কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু বলেন, নিহতদের লাশ দেশে পাঠাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়াও দ্রুত সকল কার্যক্রম গ্রহণ করার জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



