ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় আব্বাস মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মহাসড়কের মাধবপুর অংশের হোটেল হাইওয়ে ইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বস মিয়া উপজেলার আন্দিউরা ইউনিয়নের আরিয়া গ্রামের মৃত নায়েব মিয়ার ছেলে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, আব্বাস মিয়া নামে ঐ ব্যক্তি হোটেল হাইওয়ে ইন এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি গাড়ি থাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



